বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 23, 2026 11:43 am
October 23, 2026 11:43 am

সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদস্থ ভারতীয় দূতাবাস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় মোট আটজন আহত হয়েছেন, যাদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বিমানবন্দর এলাকার সার্বিক ক্ষতি নিশ্চিত করার কাজ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে।

বর্তমানে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং বিমান চলাচলসহ সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *