বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

August 30, 2026 11:12 am
August 30, 2026 11:12 am

ফেনীতে রেললাইন ও সড়কে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের সতর্ক টহল

ফেনীতে রাতের আঁধারে রেললাইন ও সড়কে একাধিক স্থানে নাশকতার চেষ্টা চালানো হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার আলোকদিয়ার মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছ ফেলে ট্রেন চলাচল ব্যাহত করার চেষ্টা করে।

রেলওয়ের প্রকৌশল বিভাগ ও টহল দলের সতর্ক নজরে ঘটনাটি দ্রুত শনাক্ত হয়। ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মো. হারুন এবং রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, টহলদল গাছের গুড়ি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলে। ফলে রেল যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি। পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং রাতভর টহল জোরদার করা হয়।

একই রাতে পরশুরাম আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি ও ফতেহপুর এলাকায় বিক্ষোভের চেষ্টা করে একটি দল। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন, ফলে বড় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল মজিদ বলেন, আগুনের উৎস নিয়ে তদন্ত চলছে, তবে এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফেনী মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নাশকতার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *