বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 16, 2026 12:24 pm
April 16, 2026 12:24 pm

গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ নিহত ৬

গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ পাঁচ মাস ধরে যুদ্ধবিরতি চললেও সহিংসতার এই সর্বশেষ ঘটনায় হামাস নিয়ন্ত্রিত দুইটি পুলিশ চেকপয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় চিকিৎসকদের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসে দুইটি পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়।

এতে তিনজন পুলিশ সদস্য ও একটি মেয়ে শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। এ ছাড়া হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এর আগে শনিবার (২৮ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ হয়। এতে দুই ভাইসহ তিন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী নিয়মিত তা লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চ পর্যন্ত এসব হামলায় মোট ৬৯১ জন নিহত এবং ১ হাজার ৮৭৬ জন আহত হয়েছেন।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান অবৈধ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *