বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 22, 2026 4:18 pm
April 22, 2026 4:18 pm

নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

নাহিদ রানার পেস তাণ্ডবের পর তানজিদ তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ। কিউইদের দেয়া ১৯৯ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা।

মিরপুরে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৮ রানে ২ উইকেট হারায় কিউইরা। নাহিদ রানার জোড়া শিকার নিকোলস ও উইল ইয়ং। তৃতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা চালান ওপেনার নিক কেলি। তবে ল্যাথামকে ১৪ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন সৌম্য সরকার। আব্বাসকে ১৯ রানে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদ রানা। এরপর শরিফুলের শিকার ৮৩ রান করা নিক কেলি। শেষ পর্যন্ত নাহিদ রানার ফাইফারে ১৯৮ রানে গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপদের ইনিংস। শরিফুল ইসলাম পান দুটি উইকেট।

জবাবে শুরুতেই সাজঘরে ফেরেন সাইফ হাসান ও সৌম্য সরকার। এরপর ১২০ রানের পার্টনারশিপ গড়ে পাল্টা আঘাত হানেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। ৭৬ রানে তানজিদ তামিম ফিরলে ভাঙ্গে এই জুটি। লেনক্সের দ্বিতীয় শিকার হন লিটন। ব্যক্তিগত ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শান্ত। শেষ পর্যন্ত হৃদয়ের অপরাজিত ৩০ রানে ৬ উইকেটের বড় জয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ।

আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *