বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

November 5, 2026 5:51 pm
November 5, 2026 5:51 pm

জুলাই জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে দুর্বৃত্তরা একটি ককটেল ছোড়ে মারে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখা গেছে, আসাদ গেট দিক থেকে একটি অটোরিকশায় এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কেউ আহত হয়নি। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত ১৪ অক্টোবর জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *