বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 16, 2026 10:02 am
July 16, 2026 10:02 am

মুক্তিযুদ্ধ-বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কথা বলতে দেব না : আইনজীবী পান্না

দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও ১৯৭২ সালের সংবিধানের মর্যাদা রক্ষায় দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেছেন, “এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনাদেশের পর এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দেন হাইকোর্ট। আদালতের এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী পান্না।

তিনি বলেন, “সামনে আছে এক কঠিন লড়াই—মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধবিরোধী শক্তি। এই লড়াইয়ে আমরা জিতবই, এতে কোনো সন্দেহ নেই। কারণ, যে বয়সে আমরা দেশ স্বাধীন করেছি, সেই দেশ রক্ষার লড়াই থেকেও আমরা পিছপা হব না।”

জেড আই খান পান্না আরও বলেন, “বাংলাদেশের সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। তাই এই চেতনার বিরোধিতাকারীদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *