বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

August 30, 2026 12:06 pm
August 30, 2026 12:06 pm

ধানমণ্ডির ধোলাইপাড়ে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

রাজধানীর ধোলাইপাড় এলাকায় সন্ধ্যার ব্যস্ত সময়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ ধোঁয়া আর আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, স্থানীয়দের ফোনে খবর পেয়ে তৎক্ষণাৎ দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।

এদিকে ঘটনাস্থলের আশপাশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়, পরে আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *