বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 22, 2026 5:28 pm
April 22, 2026 5:28 pm

তিন পেসারকে বিশ্রাম দিয়ে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ২৯ এপ্রিল। তৃতীয় ও শেষ ম্যাচ ২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রামে রেখেই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করে বিসিবি।

নতুন পেস আক্রমণে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ২৮ বছর বয়সী এ ক্রিকেটার সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি উপযোগী বোলিং দক্ষতার জন্য নজর কেড়েছেন। নিচের দিকে কার্যকর ব্যাটিংও করতে পারেন তিনি।

দলে জায়গা পেয়েছেন আরেক ডানহাতি পেসার রিপন মণ্ডল। ডেথ ওভারে ধারাবাহিক ভালো বোলিংয়ের পুরস্কার হিসেবে তাকে দলে রাখা হয়েছে। ২৩ বছর বয়সী রিপন এর আগে ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন।

প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: 

লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসাইন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসাইন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসাইন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *