বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 22, 2026 10:59 am
July 22, 2026 10:59 am

ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার মিলিয়ন ডলার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, গত ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বর্তমান বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ, ঋণ পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কত ঋণ পরিশোধ করা হয়েছে— সে সম্পর্কে জানতে চান।

এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।

আর বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে বলেও জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *