বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 22, 2026 10:01 am
July 22, 2026 10:01 am

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের লক্ষ্য ভারতের

তৃতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত। তবে এবারও শিরোপা জয়ের স্বপ্নপূরণের পথে কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য। প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের সামনে ২৯৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১০৪ রান। ব্যক্তিগত ৪৫ রানে মান্ধানা আউট হলে ভাঙে জুটি, তবে অপর প্রান্তে দৃঢ় ছিলেন শেফালি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৭ রান করেন তিনি—যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। সাত চার ও দুই ছক্কায় সাজানো ইনিংসটি সেঞ্চুরির আগেই থেমে যায় মাত্র ১৩ রানের আক্ষেপে।

মাঝে অবদান রাখেন জেমিমাহ রদ্রিগেজ (২৪), হারমানপ্রীত কৌর (২০) ও রিচা ঘোষ (৩৪)। শেষদিকে দীপ্তি শর্মা খেলেন কার্যকর ইনিংস—শেষ বলে রানআউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৮ রান

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল আয়াবোঙ্গা খাকা—তিনি ৩ উইকেট নেন।

আজকের ম্যাচে যে দলই জয়ী হবে, তারাই ইতিহাস গড়বে। কারণ, উভয় দলেরই এটাই হতে যাচ্ছে সম্ভাব্য প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়। ভারতের জন্য এটি তৃতীয় ফাইনাল, আর দক্ষিণ আফ্রিকার মেয়েদের জন্য একেবারেই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *