বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 3, 2026 11:43 pm
June 3, 2026 11:43 pm

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুতে তার সন্তানদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। যা দেশজুড়ে নাড়া দিয়েছে। এ ঘটনায় তার ছেলে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছিলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বক্তব্য নেওয়াসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

৯৯৯–এ ফোন পেয়ে গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তখন পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *