বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

November 26, 2026 10:29 pm
November 26, 2026 10:29 pm

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্ত‌রের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের। মোট ১ হাজার ১০৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *