বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 17, 2026 8:32 am
October 17, 2026 8:32 am

মোস্তারির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

৮ রানে ৩ উইকেট হারিয়ে আরও একবার ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মোস্তারি। এতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা।

রোববার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একের পর এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৮ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ১৯৫ রান যোগ করেন জ্যোতি-মোস্তারি।

Nigar Sultana and Sobhana Mostary helped Bangladesh rebuild their innings, Australia vs Bangladesh, 2nd women's ODI, Brisbane, October 11, 2026

তাদের এই জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

১৩৪ বলে ১৮ চারের সাহায্যে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোস্তারি। অন্যদিকে ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি। এতে ২২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *