বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

September 29, 2026 12:07 pm
September 29, 2026 12:07 pm

মেট্রোরেলের ছাদে যাত্রী, ট্রেন চলাচল বন্ধ

মেট্রোরেলের ছাদে হঠাৎ দুই যাত্রী ওঠায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে উত্তরা থেকে কমলাপুরগামী ট্রেনে এই আটকে পড়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তা আসাদুল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে তিনি সচিবালয় স্টেশনে পৌঁছালে ট্রেন চলাচল বন্ধ দেখতে পান।

মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সদ্য ঘটিত এই ঘটনা ছাদের ওপর দুই জন ব্যক্তি ওঠার কারণে সংঘটিত হয়েছে। এই কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *