ম্যাট হেনরির গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। তার ছয় উইকেটের সঙ্গে ম্যাট ফিশারের বোলিংয়ে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে শুভমান গিলের দল। মাউন্ট মঙ্গানুইয়ে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৪ রানে হেরেছে ভারত। ওয়ানডে ইতিহাসে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার।
এর আগে ব্যাট করে উইল ইয়ংয়ের ১২৫ ও টিম সেইফার্টের ৫৮ রানে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান যোগ হওয়ার আগেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে হারায় তারা। পরে ৯ রানে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই চার উইকেট হারানোর লজ্জায় পড়ে ভারত।
দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। অক্ষর প্যাটেল ও নমন ধীরের ব্যাট থেকে আসে ২১ রান করে। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল মাত্র ২৬ রান।
নিউজিল্যান্ডের হয়ে ২৭ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করেন ম্যাট হেনরি। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারসেরা বোলিং। কিউইদের পেসারদের মধ্যে ভারতের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড অবশ্য শেন বন্ডের, ১৯ রানে ৬ উইকেট।











