বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 23, 2026 8:06 am
October 23, 2026 8:06 am

রান তাড়ায় রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো ভারত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই হয়েছে রানের পাহাড়। আর হাই-স্কোরিং ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। ৪৫৫ রানের ম্যাচে ২ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতেই হয়েছে রেকর্ড। নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগে ব্যাটি করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। ১৭ বলে ২৪ রান করেন টিম শেইফার্ট। আরেক ওপেটনার ফিন অ্যালেন আউট হওয়ার আগে করেন ২৪ বলে ৪৫ রান। আর ড্যারেল মিচেল করেন ১৯ বলে ২৮ রান।

Axar Patel hugs Shreyas Iyer, New Zealand vs India, 1st T20I, Christchurch, October 22, 2026

চতুর্থ উইকেট জুটিতে বেভন জ্যাকবসকে নিয়ে ক্রিজে রীতিমতো ঝড় তোলেন গ্লেন ফিলিপস। মাত্র ৩২ বলে এই দুই ব্যাটার গড়েন ৭৩ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ১৬ বলে ৩১ রান করে আউট হন জ্যাকবস।

এদিকে ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান ফিলিপস। দ্রুত ফিফটি পূরণের পর ৮২ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান করে কিউইরা।

Glenn Phillips pulls the ball, New Zealand vs India, 1st T20I, Christchurch, October 22, 2026

২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আগ্রাসী হয়ে ব্যাট করতে থাকেন দুই ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। মাত্র ৫.৫ ওভারে উদ্বোধনী জুটিতে দুজন মিলে তোলেন ৯৩ রান। তাতেই জয়ের কাজটা সহজ হয়ে যায় তাদের। মাত্র ৩৩ বলে ৬৭ রান করে আউট হন স্যামসন। আর ১২ বলে ২৯ রান করেন অভিষেক।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিলক ভার্মা ও ইষাণ কিষাণ। ১১ বলে ৬ রানে তিলক ও ৩ বলে ১ রানে ইষাণ আউট হন। আর ১৪ বলে ২৪ রানে ক্যামিও ইনিংস খেলেন অক্ষর প্যাটেল।

Sanju Samson and Abhishek Sharma punch gloves, New Zealand vs India, 1st T20I, Christchurch, October 22, 2026

ষষ্ঠ উইকেটে নমন ধীরকে নিয়ে ৪৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ২৮ বলে ৪২ রান করেন আইয়ার। এরপর নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে জয় নিশ্চিত করেন নমন ধীর। মাত্র ১৫ বলে ৪২ রান করেন নমন। আর ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন নিতিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *