বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 16, 2026 10:05 am
April 16, 2026 10:05 am

চাউমিন না নুডলস? জানুন আসল পার্থক্য

নুডলস—এক নামেই যেন ক্ষুধার জবাব। সকালে অফিসে যাওয়ার তাড়া, বিকেলে নাস্তার সময় বা স্কুলের টিফিন—সব জায়গাতেই এর উপস্থিতি চোখে পড়ে। কিন্তু একই রকম দেখতে আরেকটি জনপ্রিয় খাবার আছে—চাউমিন। অনেকেই এ দুটিকে এক মনে করেন, কিন্তু আসলে এদের মধ্যে রয়েছে সুস্পষ্ট পার্থক্য।

নুডলস শব্দটির উৎপত্তি মূলত চীনা ভাষা থেকে। এটি ময়দা, পানি এবং কখনো ডিম দিয়ে তৈরি একধরনের মণ্ড, যা সিদ্ধ করে খাওয়া হয়। সাধারণত নুডলস খাওয়া হয় স্যুপের সঙ্গে বা শুধু সেদ্ধ অবস্থায় হালকা মসলা ও সস মিশিয়ে। এতে তেল ব্যবহার খুবই কম।

অন্যদিকে, চাউমিন শব্দটি এসেছে চীনা শব্দ “Chau Meing” থেকে, যার মানে “ভাজা নুডলস”। অর্থাৎ সিদ্ধ করা নুডলসকে তেলে ভেজে যখন এতে পেঁয়াজ, মরিচ, সবজি, ডিম বা মাংস মেশানো হয়—তখন সেটি হয়ে যায় চাউমিন।

বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটিকে “নুডলস” বলে খায়, বাস্তবে সেটি আসলে চাউমিন। কারণ আমরা নুডলস সিদ্ধ করে পরে তেলে সবজি ও মসলা দিয়ে ভেজে নিই—যা পুরোপুরি চাউমিনের রেসিপি।

আরও একটি জনপ্রিয় ভ্যারিয়েশন হলো রামেন, যার উৎপত্তি জাপান ও কোরিয়ায়। এটি এক ধরনের স্যুপি নুডলস—যেখানে সয়াসস, টমেটো সস, মাছ বা মাংসের ঝোল দিয়ে রসালোভাবে রান্না করা হয়। এখন বাংলাদেশেও এই রামেন বেশ জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে পাহাড়ি পর্যটন এলাকাগুলোতে।

কোরিয়ার সংস্কৃতিতে রামেনের রয়েছে এক মজার সামাজিক অর্থও। কেউ যদি কাউকে রামেন খাওয়ার প্রস্তাব দেয়, তাহলে বোঝা যায় সে তাকে পছন্দ করে!

তাহলে আর বিভ্রান্তি নয়—নুডলস মানে সেদ্ধ খাবার, আর তেলে ভাজা রূপেই তা চাউমিন। এবার থেকে প্লেটে যা নেবেন, নামটাও হবে ঠিকঠাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *