বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 20, 2026 12:25 am
July 20, 2026 12:25 am

ওভাল অফিসে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় ট্রাম্প–মামদানি, পুরোনো বিতর্কে হালকা রসিকতা

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গতকাল শুক্রবার মুখোমুখি বসেন। বৈঠকে নানা নীতিগত বিষয়ে আলোচনা হলেও আলোচনার একপর্যায়ে উঠে আসে প্রচারণা সময়ে মামদানির দেওয়া সেই মন্তব্য—ট্রাম্প কি ফ্যাসিবাদী?

সাংবাদিকদের একজন বৈঠক শেষে মামদানিকে সরাসরি জিজ্ঞেস করেন, তিনি এখনো কি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলেই মনে করেন। মামদানি উত্তর দেওয়ার চেষ্টা শুরু করলে ট্রাম্প হেসে বলেন, “চাইলে তুমি শুধু ‘হ্যাঁ’ বলতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই।” সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওই মন্তব্য পুরো পরিবেশটিকে খানিকটা হালকা করে তোলে।

ট্রাম্প পরে বৈঠকটিকে “খুব ফলপ্রসূ” বলে উল্লেখ করেন। নিউইয়র্কেই জন্ম নেওয়া ট্রাম্প নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, আবাসন খাতে উন্নয়ন, নাগরিক জীবনের ব্যয় ও খাদ্যমূল্য নিয়ন্ত্রণ– এসব গুরুত্বপূর্ণ বিষয়ে দুজনই মিল খুঁজে পেয়েছেন। তিনি আরও জানান, মামদানি অনেকের প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারেন এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে শহরের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব দেবেন—এমনটাই তাঁর আশা।

বৈঠকের পর পাশে দাঁড়িয়ে মামদানিও বলেন, নিউইয়র্কবাসীর নিদারুণ জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত আলোচনাই বৈঠকে গুরুত্ব পেয়েছে এবং প্রেসিডেন্টের সঙ্গে আলাপটিকে তিনি কার্যকর ও উৎসাহজনক মনে করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *