বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

March 2, 2026 12:33 pm
March 2, 2026 12:33 pm

সোনার বাজারে নতুন উত্থান, আজ থেকে কার্যকর নতুন মূল্য

দেশের স্বর্ণবাজারে আবারও নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে নতুন সোনার দাম, যেখানে প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। আগের তুলনায় ভরিতে দাম বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫৭৫ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) স্থানীয় বাজারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও সমন্বিত করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

  • ২২ ক্যারেট : ২,১২,১৪৫ টাকা প্রতি ভরি
  • ২১ ক্যারেট : ২,০২,৪৯৯ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট : ১,৭৩,৫৭২ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি : ১,৪৪,৪২৪ টাকা প্রতি ভরি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সাথে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি দাম নির্ধারিত হয়েছে ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২,৬০১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *