বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

February 16, 2026 5:21 am
February 16, 2026 5:21 am

খুলনায় জামায়াত নেতার বাড়িতে আগুন

নির্বাচন পরবর্তী সহিংসতায় খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় দাঁড়িপাল্লার সমর্থকের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত শোকর আকুঞ্জি স্থানীয় জামায়াতের রোকন এবং ইউনিট সভাপতি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখতে পেয়ে আমরা ছুটে আসি। সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এর মধ্যে শোকর আকুঞ্জির একটি কাঠের ঘর পুড়ে গেছে।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহামুদ টিটো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, খুলনা-৫ আসনে ধানের শীষ বিজয়ী ঘোষণা করায় বিএনপি-আওয়ামী লীগের সমর্থকরা এলাকার দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। তারাই মূলত এই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

শোকর আকুঞ্জি বলেন, আমরা বুঝতে না পারলে গভীর ঘুমের মধ্যে আমরা শেষ হয়ে যেতাম। আপনারা এসে আমাদের কাউতে জীবিত পেতেন না। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহ তায়ালা আমাদেরকে বাঁচিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন। তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন।

খানজাহান আলী থানার এসআই রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার খবর পেয়ে রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা জেলা আমির  মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকির, খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহামুদ টিটো, সেক্রেটারি  গাজী মোর্শেদ মামুন ঘটনাস্থলে যান। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *