বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 14, 2026 5:50 pm
October 14, 2026 5:50 pm

১৭ বছর পর গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়

ম্যাচটা ছিল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের। কিন্তু তাতে চোখ ছিল অস্ট্রেলিয়ানদের। কারণ, এই ম্যাচের ফলের ওপরই যে নির্ভর করছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টিকে থাকা-না থাকা।

মিচেল মার্শ-ট্রাভিস হেড-গ্লেন ম্যাকওয়েলদের সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়েকে হারতে হতো।

কিন্তু আইরিশরা সেই সুযোগ পেল কই?

ক্যান্ডিতে অবিরাম বর্ষণে পরিত্যক্ত হলো ম্যাচ। আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেল জিম্বাবুয়ে।

এতে কপাল পুড়ল অস্ট্রেলিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *