বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 22, 2026 4:07 pm
April 22, 2026 4:07 pm

যুদ্ধ ফের শুরু হলে উপসাগরীয় তেল শিল্প ধ্বংসের হুমকি ইরানি কমান্ডারের

যুদ্ধ আবার শুরু হলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল শিল্প ধ্বংস হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এরোস্পেস প্রধান জেনারেল মাজিদ মুসাভি।

মঙ্গলবার (২১ এপ্রিল)ইরানি গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো বড় ভুল হবে। প্রতিবেশী দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে নিজেদের স্থাপনা ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ দেয়, তাহলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হবে।

তার ভাষায়, ‘দক্ষিণের প্রতিবেশীরা যদি শত্রুকে তাদের স্থাপনা ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের তেল উৎপাদনকে বিদায় বলতে হবে।’

উল্লেখ্য, বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *