বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 14, 2026 3:55 pm
October 14, 2026 3:55 pm

চট্টগ্রাম ও রাঙামাটির ৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানিয়েছে।

তবে কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং দেশের অন্যান্য এলাকায় বুধবারের পরীক্ষা যথারীতি চলবে।

উল্লেখ্য, ট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর; যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সে হিসাবে, সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বন্দরনগরী দ্বিতীয় সর্বোচ্চ ও ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেখল।

প্রবল এই বর্ষণের সঙ্গে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে জোয়ার শুরু হলে নগরীর ড্রেন ও খালের পানি নদী বা সাগরে নামতে পারেনি। ফলে খালের পানি উপচে একের পর এক এলাকা তলিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দুপুরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নির্মিত খালের স্লুইস গেটগুলো খুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *