বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 19, 2026 4:54 am
July 19, 2026 4:54 am

কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।

ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার হওয়া কিশোর হলো- ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাটুলিপাড়া এলাকার মো. মজনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন তুষার (১৪)। সে কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্বপাড় এলাকায় বসবাস করতো।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বৃষ্টি পড়ার সময় ওই শিশু দোকান থেকে কিছু একটা কিনতে বের হয়। এসময় অভিযুক্ত তুষার শিশুটিকে প্রলোভন দেখিয়ে কল্যাণ সাগর দিঘীর এক পাড়ে গাছতলায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের শিকার হয়ে শিশুটি কান্না করতে থাকে। এরই মধ্যে শিশুটির মা তাকে রক্তাক্ত ও কান্নারত অবস্থায় দেখতে পেয়ে বিস্তারিত জানে।

বিষয়টি জানাজানির পর ক্ষুব্ধ এলাকাবাসী তুষারকে আটক করে গণপিটুন দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ দিয়ে জানানো হলে কসবা থানা পুলিশ ছুটে আসে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *