বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

February 4, 2026 7:03 am
February 4, 2026 7:03 am

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ‘গত বছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে। তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।’

রবিবার (২৫ জানুয়ারি) আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না, বরং কিছু কিছু পণ্যের দাম আরো কমবে।’

তিনি বলেন, ‘কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *