পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে কলাবাগানের আল আমিন মসজিদের পাশের ৫২ নম্বর বাসার পঞ্চম তলায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী রাত্রির সঙ্গে শিপনের তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের আচরণের প্রতিবাদ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, “সকাল ৯টার দিকে কাঁঠালবাগান এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মো. শিপন। এতে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর শাশুড়ির মৃত্যু হয়।”
তিনি আরও জানান, “হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত শিপন পালিয়ে না গিয়ে নিজেই কলাবাগান থানায় এসে হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, রাত্রির সঙ্গে তার ডিভোর্স হয়ে যাওয়ার পরও তারা একত্রে বসবাস করতেন। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”











