বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 13, 2026 12:03 am
June 13, 2026 12:03 am

হঠাৎ ফেসবুক বন্ধ!

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎই বিভ্রাট দেখা দিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ফেসবুক বিভ্রাট দেখা দেয়।

এ সময় মোবাইল ও কম্পিউটারে একসঙ্গে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখা যাচ্ছে।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুকের পাশাপাশি ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যা দেখা গেছে।

অনেক ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারেননি।

লগইনের চেষ্টা করলে তাদের সামনে ‘This page isn’t available right now’ (এই পেজটি বর্তমানে উপলব্ধ নয়) বার্তা প্রদর্শিত হচ্ছিল।এছাড়া বহু ব্যবহারকারীর ক্ষেত্রে ইনস্টাগ্রামের পেজ লোড হচ্ছিল না এবং ফেসবুক মেসেঞ্জারও অকার্যকর হয়ে পড়ে।

তবে কখন এই সমস্যার সমাধান হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়নি।

এ বিষয়ে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর জন কোপল্যান্ড তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম টুইটারে বলেছেন, ‘আর কারো কি ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হয়ে যাওয়ার পর আবার লগ ইন করতে পারছেন না? অজানা ত্রুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *