বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

August 26, 2026 3:13 pm
August 26, 2026 3:13 pm

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত, অপহৃত আরও ৫

পাকিস্তানের চেকপোস্টে ভয়াবহ হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা এবং ৫ জনকে অপহরণ করে নিয়ে গেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির (বিএএলএ) যোদ্ধারা। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পরে হামলাটি চালানো হয় দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা চালায় বিএলএর সশস্ত্র যোদ্ধারা। এ সময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জন পুলিশ নিহত হন এবং ৫ জন পুলিশ সদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দাবি করেছেন, হামলাকারীরা ভারতের মদতপুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *