বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 12, 2026 9:15 am
October 12, 2026 9:15 am

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি। ডিসিদের সঙ্গে যোগাযোগ করছি।

একটুপর আবার বসবো।’ রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ‘আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি। কোথাও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে তা অবশ্যই স্থগিত করা হবে।

পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।’তিনি বলেন, ‘আমরা লেটেস্ট ওয়েদার রিপোর্ট এখনো হাতে পাইনি। এটার জন্যই অপেক্ষা করছি। কারণ ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

কিছুক্ষণ আগেও বিষয়গুলো নিয়ে উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনা করছিলাম।’শিক্ষামন্ত্রী বলেন, ৬৪ জেলার ডিসি এবং সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে সেসব এলাকার পরিস্থিতি জেনে আমরা পরীক্ষা নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। শিডিউলগুলো নিয়মিত আপডেট করছি এবং যেসব পরীক্ষাগুলো পিছিয়ে যাবে; সে পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা করছি।’

এ সময় প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হয়। এতে মোট ৭৯ হাজার ২৪৬ টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)।

মন্ত্রী বলেন, ‘এ ঘোষণার পর ফলাফল আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো আপলোড প্রক্রিয়া শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগতে পারে বলে আমাদের অধিদপ্তরের ডিজি জানিয়েছেন। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কারা বৃত্তি পেয়েছে, তা সবাই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে।’

এদিকে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *