সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন কখনো দেখেননি। পেশাগত জীবনেও বেছে নিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন পথ। কাজ করতেন পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে। সেই জেনিফার বারেত্তোই এবার মাথায় পরলেন মিস ইউনিভার্সের মুকুট। শুধু তা-ই নয়, প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতে ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী এই মনোবিজ্ঞানীআজ ২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েকটি ধাপ পেরিয়ে মিস ইউনিভার্স ২০২৬ নির্বাচিত হন জেনিফার বারেত্তো। নিজ দেশে আয়োজিত প্রতিযোগিতায় এই মুকুটদীর্ঘদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশ নেওয়ার সুযোগ ছিল না। ২০২৩ সাল থেকে সেই নিয়ম বদলে যায়। পরের বছর তুলে দেওয়া হয় প্রতিযোগীদের বয়সের ঊর্ধ্বসীমাও। এবারের আসরে অংশ নিয়েছিলেন সাতজন মা। তাঁদের মধ্য থেকে শুধু সেরা পাঁচে জায়গা করে নেওয়াই নয়, শেষ পর্যন্তজেনিফার বারেত্তোর জন্ম ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে। বেড়ে উঠেছেন ইসাবেলায়।মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি আছে তাঁর। পারিবারিক সহিংসতা, শিশু সুরক্ষা, মানসিক আঘাত মোকাবিলা ও আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়ে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি।২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করতেন। সেনাসদস্যদের পরিবারের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগেও যুক্ত ছিলেনস্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন কার্ল আর ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারেও। পরবর্তী সময়ে ক্ষতিকর আচরণ ও সহিংসতা প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। সমাজের বিভিন্ন স্তরে ঝুঁকির কারণ চিহ্নিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরির কৌশল নির্ধারণ তাঁর কাজের অন্যতম অংশ











