বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 22, 2026 7:52 am
July 22, 2026 7:52 am

শাহরুখ খানের উপস্থাপনায় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

আসছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫। এবারের আসরে মঞ্চে ফিরছেন বলিউডের কিং খান, শাহরুখ। স্বতন্ত্র ব্যক্তিত্ব ও রসবোধ দিয়ে তিনি উপস্থাপনার দায়িত্ব সামলাবেন।

ফিল্মফেয়ারের ভাষায়, প্রজন্ম থেকে প্রজন্মে ‘ব্ল্যাক লেডি’ যেমন ভারতীয় সিনেমার শ্রেষ্ঠত্বের প্রতীক, তেমনি শাহরুখ খানের সঙ্গে ফিল্মফেয়ারের সম্পর্কও কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে।

১৯৯৩ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে সেরা অভিষেক অভিনেতার ফিল্মফেয়ার জেতা থেকে শুরু করে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল সে, দেবদাস ও মাই নেম ইজ খানের মতো ছবির জন্য একাধিকবার সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন তিনি।

এবার শাহরুখ খানের সঙ্গে মঞ্চে সহ-উপস্থাপক হিসেবে থাকবেন করণ জোহর ও মনীশ পাল।

এদিকে চলতি আসরের জন্য মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ‘স্ত্রী ২’, ‘কিল’, ‘লাপাতা লেডিস’, ‘আই ওয়ান্ট টু টক’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’।

ফিল্মফেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ অক্টোবর ভারতের আহমেদাবাদের একা অ্যারেনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এ বছরের অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *