বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

August 30, 2026 11:25 am
August 30, 2026 11:25 am

হাইকোর্টে ২২ বিচারপতির স্থায়ী নিয়োগ, বাদ পড়লেন একজন অতিরিক্ত বিচারপতি

হাইকোর্টে নতুন করে ২২ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছে সরকার। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে একজনকে বাদ দিয়ে বাকি ২২ জনের নিয়োগ স্থায়ী করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ অনুমোদন করেছেন।

তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী, যিনি বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর পুত্র। তার নিয়োগ স্থায়ী না করার বিষয়টি নিয়ে বিচারাঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গত বছরের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নিয়েছিলেন ২৩ জন বিচারপতি। এর মাধ্যমে তারা বিচার বিভাগে দায়িত্ব পালন শুরু করেন।

স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন—
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে স্থায়ী নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারকার্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *