বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 26, 2026 3:17 am
June 26, 2026 3:17 am

ইরানের সব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাত্র ২ সপ্তাহ সময় লাগবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, ইরানের ‘সব লক্ষ্যবস্তুতে’ আঘাত হানতে যুক্তরাষ্ট্রের মাত্র দুই সপ্তাহ সময় প্রয়োজন। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রচারিত হয়। এতে ট্রাম্প আরও দাবি করেন, ‘যুদ্ধের ময়দানে’ ইরানের পরাজয় ঘটেছে।

নিরপেক্ষ সাংবাদিক শারিল অ্যাটকিসনের কাছে দেওয়া সাক্ষাৎকারটি গত সপ্তাহে ধারণ করা হলেও গতকাল এর সম্প্রচার হয়।

সাক্ষাৎকারে আবারও সামরিক জোট ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দেন ট্রাম্প। অভিযোগ করেন, ওয়াশিংটনের মিত্ররা তেহরানের বিরুদ্ধে অভিযানে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।
ইতোমধ্যে শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।

এরই মাঝে ট্রাম্পের এসব মতামত জানা গেল।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধের ময়দানে ইরান পরাজিত হয়েছে। হয়তো তারা বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কিন্তু আমি মনে করি, এখন সেই উপলব্ধি তাদের মধ্যে দেখা দিচ্ছে।’

‘তবে এর মানে এই না যে তারা হাল ছেড়ে দিয়েছে’, যোগ করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচিৎ হবে ‘সেখানে আরও দুই সপ্তাহ সময় ব্যয় করে (বাকি) লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা। আমাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যবস্তুর মধ্যে ৭০ শতাংশে ইতোমধ্যে হামলা চালানো হয়েছে। তবে এখনো অন্যান্য লক্ষ্যবস্তু আছে, যেগুলোতে আমরা হামলা চালাতে পারি।’

‘তবে এখনো সেগুলোতে আমরা আঘাত করিনি। কিন্তু আপনাদের জানা উচিৎ, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সেটা হবে একেবারে চূড়ান্ত পদক্ষেপ’, যোগ করেন তিনি।

ন্যাটোর বিষয়ে তিনি বলেন, ওই জোট ‘নিজেদেরকে কাগুজে বাঘ হিসেবে প্রমাণ করেছে। তারা সেখানে সহায়তার জন্য ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *