বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

April 30, 2026 6:09 pm
April 30, 2026 6:09 pm

রাজধানীতে অস্ত্র-গুলিসহ উগ্রবাদী সংগঠনের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো— ইমরান চৌধুরী (২৯), মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিবি-রমনা বিভাগের একটি চৌকস দল রাত ৩টায় কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ইমরান চৌধুরী নামে একজনকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ছোট ভাই মোস্তাকিম চৌধুরী (২৫)-কে কেরাণীগঞ্জ থানাধীন জিয়ানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য যাচাই করে পরবর্তীতে রিপন হোসেন শেখ ও আবু বক্কর-কে কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট কয়েকটি বই উদ্ধার করা হয়।

গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *