বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

June 20, 2026 8:00 am
June 20, 2026 8:00 am

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনে এলো ২৯১ কোটি ডলার

চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। এই সময়ের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯১ কোটি ডলারের সমপরিমাণ।

বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

এর আগে, গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *