বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

July 21, 2026 9:43 pm
July 21, 2026 9:43 pm

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা; ফিরেছেন মোসাদ্দেক, সোহান

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায় বাদ পড়েছেন আফিফ হোসেন। আগের সিরিজের দল থেকে এসেছে পরিবর্তন এসেছে আরো একটা, মাহিদুল ইসলাম অংকনের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান

এদিকে, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে নিয়ে অপরিবর্তিত পেস বোলিং ইউনিট। আগের সিরিজে ব্যর্থ হলেও দলে আছেন সৌম্য সরকার। বাকি দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান।

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ জুন। এরপরেই তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *