বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

September 28, 2026 6:22 am
September 28, 2026 6:22 am

স্বাস্থ্য কেন্দ্র হামলায় জামায়াতের বিক্ষোভ, সরকারকে দায় আমিরের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকার মহানগর উত্তর শাখা। মিরপুর শাহ আলীর মাজারের সামনে সমাবেশ থেকে হাসপাতালে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।

১০ কাঠার প্লট দখলে গত বৃহস্পতিবার রাতে ২০০-২৫০ হামলাকারী গুড়িয়ে দেয় হাসপাতালটি। ৫২ ধরে পরিচালিত মাতৃ ও শিশু সেবায় হাসপাতালটিকে রাতভর ভাঙা হয়। ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’ এই জমিটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা পেয়েছে দাবিতে সাইনবোর্ড ঝুলানো হয়।

হামলাকারীদের সঙ্গে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতা রয়েছে- এমন অভিযোগ সমকালসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশের পর গতকাল শুক্রবার থেকে সমালোচনা চলছে। এ ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আজ শনিবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল। দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।

মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি রেজাউল করিম আজ শনিবার এক বিবৃতিতে বলেছেন, বিএনপির একজন এমপি ও ঢাকা মহানগরী উত্তরের বিএনপি নেতার পরিকল্পনা ও ইন্ধনে হামলা হয়েছে। জমি নিয়ে বিরোধ বা মালিকানার দাবি থাকলে তা নিষ্পত্তিতে আদালতের পথ খোলা। হাসপাতাল ভেঙে সরকারি টিকাদান কর্মসূচির সরঞ্জাম লুট গ্রহণযোগ্য নয়।

স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর আহমদ বিন কাসেম সৌদি আরব থেকে ভিডিও বার্তায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেন। আজ শনিবার বিকেলে মিছিলে নেতৃত্ব দেন মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। তিনি বলেন, অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিষ্ঠানে হামলার ন্যক্কারজনক। সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের প্রশাসন কোথায় ছিল? নাকি ধরে নেব, সরকার ও প্রশাসনকে ম্যানেজ করে এই হামলা হয়েছে?

মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তৃতা করেন মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ স্থানীয় নেতারা। সমাবেশের পর মিছিলটি শাহ আলী মাজার থেকে রাড্ডা হাসপাতাল পর্যন্ত গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *